নতুন কর্মসূচির ডাক দিল গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার পদত্যাগসহ ১০ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানবন্ধনের নতুন কর্মসূচি ডাক

2023-03-04T14:17:36+00:00
2023-03-04T14:17:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন কর্মসূচির ডাক দিল গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ২:১৭ পিএম   (ভিজিট : ১৪৫)
X

সরকার পদত্যাগসহ ১০ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানবন্ধনের নতুন কর্মসূচি ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এই কর্মসূচি ঘোষণা করেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গণতন্ত্র মঞ্চের পরিবর্তি কর্মসূচি হবে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভিন্ন বিভাগে মানববন্ধন। এই মঞ্চের সকল শরিক সংগঠনগুলোকে অনুরোধ করব- আপনারা বিভিন্ন বিভাগের নেতাদের জানিয়ে দিন ঢাকাসহ বিভাগীয় মানববন্ধন সফল করার জন্য। গণতন্ত্র মঞ্চকে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে। এজন্য সকলে প্রস্তুতি নিন।’ 

সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কাছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা কাকরাইলে নাইটেঙ্গেল রেস্তোরাঁর মোড়ে পদযাত্রা শেষ করেন। যুগপত আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো শনিবার সারা দেশে থানায় থানায় পদযাত্রা করছে। 

এসময় ভাসানী অধিকার পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জাতীয় সামতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।


বাবু/এ আর 




  বিষয়:   গণতন্ত্র মঞ্চ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy