বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। গেলোসপ্তাহেপ্রতি আউন্স স্বর্ণেদাম বেড়েছেপ্রায় ৫০ ডলার। এর প্রভাবেদেশের স্বর্ণেরবাজারেও বড় ধরনের মূল্য বৃদ্ধি

2023-03-04T19:15:52+00:00
2023-03-04T19:19:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭:১৫ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৩ ৭:১৯ পিএম  (ভিজিট : ১৪৩)
X


বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। গেলো সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণে দাম বেড়েছে প্রায় ৫০ ডলার। এর প্রভাবে দেশের স্বর্ণের বাজারেও বড় ধরনের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাজুস।


বাজুস সূত্রে জানা গেছে, এই সপ্তাহেই বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি  বৈঠক করবে এবং স্বর্ণের দাম পুন:নির্ধারণ করবে।


গত সপ্তাহের শুরুতে এক আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮১০ ডলার। সপ্তাহ শেষে সেটি দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৫ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ এক সপ্তাহে দাম বেড়েছে আউন্স প্রতি ৪৫ দশমিক ২৫ ডলার।


এর আগে বিশ্ববাজারে এক মাস ধরে টানা দরপতন হয়েছে স্বর্ণের। এতে গেলো মাসে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে গিয়েছিল।


তবে তার আগে টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বেড়েছিল।


চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ানোর পর এক ভরি সোনা কিনতে হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকায়। এটিই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ছিলো।


-বাবু/এ.এস






  বিষয়:   সোনা  দাম বৃদ্ধি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy