৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১০ দফা দাবিতে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের

2023-03-04T22:03:26+00:00
2023-03-04T22:03:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম   (ভিজিট : ১৫০)
X


১০ দফা দাবিতে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। 

সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা চেয়ে আজ শনিবার পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি।

সংবাদমাধ্যমকে এ তথ্য নশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এদিকে আজ শনিবার সারাদেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy