নৌবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে

বুলেটিন ডেস্ক

অন্যান্য

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৪এ অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী। অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ

2023-03-04T23:55:07+00:00
2023-03-04T23:55:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নৌবাহিনীতে চাকরি, আবেদন অনলাইনে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১১:৫৫ পিএম   (ভিজিট : ১৮৩)
X


নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৪এ অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী। অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দিয়ে ক্যারিয়ার গড়া যাবে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হিসেবে। 

অফিসার ক্যাডেট ব্যাচে নারী ও পুরুষ- উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে- 

* ১ জানুয়ারি ২০২৪ তারিখে বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে তা ১৮ থেকে ২৩ বছর।

* পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

* মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে। 

* ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে অন্তত ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।

* ২০২৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

* নারী ও পুরুষ উভয় প্রার্থীদেরই অবিবাহিত হতে হবে।

>>আবেদনের নিয়ম

আগ্রহী প্রাথীদের https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৭০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল, ২০২৩। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy