সায়েন্স ল্যাবে বিস্ফোরণ নাশকতা নয় : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা।

2023-03-05T15:55:10+00:00
2023-03-05T15:55:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সায়েন্স ল্যাবে বিস্ফোরণ নাশকতা নয় : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৬২)
X


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা। বিস্ফোরণ বিভিন্ন কারণে ঘটতে পারে। এটি তদন্ত করে দেখা হবে।

রোববার (৫ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা কমিটি করব। তদন্ত কমিটি ফায়ার সার্ভিস ও এক্সপার্টদের ওপিনিয়ন নেবে। তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

আরও পড়ুন : সাইন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত অন্তত ১৩

ঘটনাস্থলে স্প্লিন্টার বা নাশকতার কোনো আলামত মিলেছে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এখানে বিস্ফোরক বা স্প্লিন্টার জাতীয় কিছু পাওয়া যায়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   ডিএমপি কমিশনার  সায়েন্স ল্যাব 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy