নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ন‌রেন্দ্র মো‌দির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি। সম্প্রতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় মো‌দি

2023-03-05T19:31:23+00:00
2023-03-05T19:31:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ন‌রেন্দ্র মো‌দির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৪৫)
X

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি। সম্প্রতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো অভিনন্দন বার্তায় মো‌দি লিখেছেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ। মো‌দি ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে আমাদের ভাগ করা ত্যাগের মধ্যে নিহিত। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এ বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষ‌য়ে প্রতিশ্রুতিবদ্ধ।

আমি আত্মবিশ্বাসী যে, আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা আরও বৃ‌দ্ধি পা‌বে। বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা ক‌রেন ভার‌তের প্রধানমন্ত্রী।

বাবু/জেএম




  বিষয়:   মো‌দির  অভিনন্দন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy