নয়াপল্টনে যুবদলের সমাবেশ দুপুরে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।সোমবার (৬ মার্চ) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির

2023-03-06T11:26:31+00:00
2023-03-06T11:26:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে যুবদলের সমাবেশ দুপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:২৬ এএম   (ভিজিট : ১৬৪)
X

খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (৬ মার্চ) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

যুবদলের সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সহসভাপতি ইউসুফ বিন জলিল কালু ও যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীনসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এই সমাবেশ হবে।

সমাবেশের জন্য ইতোমধ্যে মাইক ব্যবহারসহ সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে যুবদল।

-বাবু/এ.এস





  বিষয়:   যুবদল  বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy