বৈষম্য কমা‌তে সব ব্যাংককে নারী দিবস পাল‌নের নি‌র্দেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নারী দিবস পালনে দেশের সব ব্যাংকের জন্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য নির্ধারণ করে

2023-03-06T19:16:11+00:00
2023-03-06T19:16:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্য কমা‌তে সব ব্যাংককে নারী দিবস পাল‌নের নি‌র্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৬৯)
X

নারী দিবস পালনে দেশের সব ব্যাংকের জন্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য নির্ধারণ করে দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

আগামী ৮ মার্চ (বুধবার) আন্তর্জাতিক নারী দিবস। তাই এই দিনকে সামনে রেখে সোমবার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগ। 

এতে দেশের সব ব্যাংককে এই প্রতিপাদ্য অনুযায়ী নারী দিবস পালন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমে বাংলা প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’। আর ইংরেজি প্রতিপাদ্য “DigitALL: Innovation and technology for gender equality" লেখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাবু/জেএম 




  বিষয়:   নারী  দিবস 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy