সূচকের ওঠানামায় লেনদেন চলছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)

2023-03-07T11:19:37+00:00
2023-03-07T11:28:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সূচকের ওঠানামায় লেনদেন চলছে পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১১:১৯ এএম  আপডেট: ০৭.০৩.২০২৩ ১১:২৮ এএম  (ভিজিট : ২১১)
X

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৮ ও ২২২২ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আজ এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৭৭টির এবং অপরির্বতিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইস্টার্ন হাউজিং , সী পার্ল,  এডিএন টেলিকম, জেমেনী সী ফুড, রূপালী লাইফ, বসুন্ধরা পেপার, শাইনপুকুর সিরামিক, জেনেক্স, বিএসসি ও ইন্ট্রাকো।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৭ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানি শেয়ারের দর।


বাবু/এ আর 




  বিষয়:   পুজি বাজার 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy