বিস্ফোরিত ভবনে গ্যাসের লাইন ছিল না: ফায়ার সার্ভিস ডিজি

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাজধানীর গুলিস্তানের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে বিস্ফোরিত ওই ভবনে

2023-03-07T22:23:21+00:00
2023-03-07T22:23:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিস্ফোরিত ভবনে গ্যাসের লাইন ছিল না: ফায়ার সার্ভিস ডিজি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০:২৩ পিএম   (ভিজিট : ১৭৩)
X


রাজধানীর গুলিস্তানের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে বিস্ফোরিত ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বিস্ফোরিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটি মূলত এসি বিস্ফোরণ থেকেই ঘটতে পারে। ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না। কিন্তু পানির লাইন ও পয়ঃনিষ্কাশনের লাইন ছিল।

ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ-র‌্যাব-সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চলছে। এই মূহুর্তে এটা বলা সম্ভব না। তবে ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুই শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   ফায়ার সার্ভিস ডিজি  গ্যাস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy