গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা নিয়ে যা বলল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। মঙ্গলবার

2023-03-07T23:15:40+00:00
2023-03-07T23:15:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা নিয়ে যা বলল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১১:১৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X


রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। মঙ্গলবার উদ্ধারকাজ চলাকালে রাত ১০টায় ঘটনাস্থলে হাজির হয়ে এ কথা বলেন আব্দুস সালাম।

এসময় বিএনপি নেতা ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। কেন ঘটছে, কারা ঘটাচ্ছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক। একের পর এ মর্মান্তিক ঘটনা উদ্বেগজনক।

তিনি আরো বলেন, এখানে পুলিশ আছে, র‌্যাব আছে, ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে। তারা উদ্ধারকাজ চালাক। তাদের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ঘটনার কারণ উদ্ঘাটন করার দাবি জানাচ্ছি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy