সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতে রাষ্ট্রপতির শোক

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মঙ্গলবার রাতে এক

2023-03-08T01:19:11+00:00
2023-03-08T01:19:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতে রাষ্ট্রপতির শোক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১:১৯ এএম   (ভিজিট : ১৪৭)
X


রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের একে একে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১০টা পর্যন্ত) ১৮ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন। সড়কে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ; যে যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy