গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

2023-03-08T01:22:42+00:00
2023-03-08T01:22:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১:২২ এএম   (ভিজিট : ১৫৬)
X


রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মার্চ) বিকালে দুর্ঘটনা ঘটলে রাতে শোক জানান প্রধানমন্ত্রী। পরে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।

কাতারের দোহায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে আগামীকাল বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।

শোক বার্তায়, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ কথা জানায়।

বিকেল ৪.৪৫ টার দিকে একটি সাততলা বিল্ডিংয়ে বিস্ফোরণটি ঘটে, যার বেশিরভাগই স্যানিটারি হার্ডওয়্যারের দোকান ছিল পাশাপাশি কিছু প্রাইভেট অফিস ছিল, বিষ্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

-বাবু/এ.এস





  বিষয়:   শোক  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy