গুলিস্তানে বিস্ফোরণে ঘটনায় মির্জা ফখরুলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গুলিস্তানের ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

2023-03-08T07:38:53+00:00
2023-03-08T07:38:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে বিস্ফোরণে ঘটনায় মির্জা ফখরুলের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭:৩৮ এএম   (ভিজিট : ১৫৮)
X

গুলিস্তানের ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৭ মার্চ) এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের (শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন) লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত রবিবার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গত কয়েকদিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের অধিক লোক মারা গেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।

মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কোনো গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। সবগুলো অগ্নিকাণ্ডের ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি মনে করি এর পিছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতা রয়েছে। 

এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। আমি সকল অগ্নিকাণ্ড ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাখফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বাবু/এ আর 




  বিষয়:   ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy