ঢাকা বিপদজনক নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে।

2023-03-08T12:29:23+00:00
2023-03-08T12:29:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা বিপদজনক নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৪০)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে। নগরীতে কোন নজরদারি নেই। আজ বুধবার নয়াপল্টনে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যাগে বর্ণাঢ্য র‌্যালি শেষে এই কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা ভয়াবহ। ১৭জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন নারীও ছিলেন। সীতাকুণ্ড, সাইন্সল্যাবেও বিস্ফোরণ হয়েছে। কেন এসব ঘটনা ঘটছে? এর কারণ সরকারের যেসব বিভাগ হয়েছে যাদের এসব দেখার কথা, নজরদারি করার কথা তারা কোন কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। 

যার ফলে এসব ভবনগুলোতে কোন নিরাপত্তা নেই। আর আগুনকে প্রতিরোধ করার মতো কোন ব্যবস্থা নেই যার কারণে এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটছে। আর মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে। আর এই শহরের বাতাস বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস।
 
তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সরকারি দলের নারীরা নির্যাতন করছে। আজকে দুঃখ হয় কোন নারী সংগঠনকে প্রতিবাদ করতে দেখিনি। 


বাবু/এ আর  




  বিষয়:   ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy