৬০ টাকায় চিনি, ৭০ টাকা কেজিতে মসুর ডাল বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রমজান উপলক্ষে সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চিনি, সয়াবিন তেলসহ ৫টি পণ্য

2023-03-08T17:57:23+00:00
2023-03-08T19:36:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬০ টাকায় চিনি, ৭০ টাকা কেজিতে মসুর ডাল বিক্রি করবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৫:৫৭ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৩ ৭:৩৬ পিএম  (ভিজিট : ১৯০)
X


রমজান উপলক্ষে সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চিনি, সয়াবিন তেলসহ ৫টি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

বুধবার (৮ মার্চ) টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে এবার ভর্তুকি মূল্য চিনি ১ কেজি ৬০ টাকা, মসুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকা, সয়াবিন তেল ২ লিটার প্রতি লিটার ১১০ টাকা, ছোলা  ১ কেজি ৫০ টাকা এবং খেজুর ১ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করা হবে।

টিসিবি’র যুগ্মপরিচালক (অফিস প্রধান) আঞ্চলিক কার্যালয় ঢাকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কম মূল্যে বিক্রয় কার্যক্রমের দুই পর্বে করা হবে। সে লক্ষ্যে প্রথম পর্বের কার্যক্রম আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে। এই বিক্রয় কার্যক্রম ডিলারগণের দোকান/নির্ধারণ স্থায়ী স্থাপনা হতে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলাদের কাছ থেকে পণ্য সামগ্রীগুলো কিনতে পারবেন।

-বাবু/এ.এস





  বিষয়:   টিসিবি  বিক্রি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy