সড়ক দুর্ঘটনার ৪০ ভাগ মৃত্যু মোটরসাইকেলে

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

সারা দেশে গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭১২ জন। নিহতের

2023-03-08T18:29:07+00:00
2023-03-08T18:29:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনার ৪০ ভাগ মৃত্যু মোটরসাইকেলে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৪৬)
X


সারা দেশে গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭১২ জন। নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অপরদিকে মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ মানুষ পথচারী।

বুধবার (৮ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলা হয়, ফেব্রুয়ারিতে সারা দেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ২৩টি দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও ৬৮ শিশু রয়েছে।

তাদের তথ্যে ওঠে আসে, ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় ১০৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৪ দশমিক ৭৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৩টি। এতে নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৬৮ শতাংশ।

একই সময়ে ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত ও ৩০ হাজার লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে। আর ৯টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত ও সাত জন আহত হয়েছে।

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হয়েছেন। রাজধানীতে ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   মোটরসাইকেল  সেফটি ফাউন্ডেশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy