যাত্রাবাড়ী থেকে টঙ্গী পর্যন্ত মানববন্ধন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য

2023-03-08T18:33:47+00:00
2023-03-08T18:33:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ী থেকে টঙ্গী পর্যন্ত মানববন্ধন করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X


যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন হবে।

শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত মানববন্ধন হবে। এ বিষয়ে সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে (ডিএমপি) চিঠি দিয়ে অবহিত করেছে বিএনপি। দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু চিঠিতে ডিএমপিকে অবহিত করেছেন।

আগামী শনিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আবদুল্লাহপুর (টঙ্গী ব্রিজ)-বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা আবুল হোটেল-মালিবাগ রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন হবে। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট-মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক-টিকাটুলি-যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন হবে। মানববন্ধনে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করছি।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   বিএনপি  মানববন্ধন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy