জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তারুণ্যের উচ্ছ্বাসে মাততে দুই বছর পর আবারও মঞ্চে ফিরল জয় বাংলা কনসার্ট। তরুণদের সঙ্গে এই কনসার্ট উপভোগের জন্য

2023-03-08T21:12:53+00:00
2023-03-08T21:12:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৯:১২ পিএম   (ভিজিট : ১৮৮)
X


তারুণ্যের উচ্ছ্বাসে মাততে দুই বছর পর আবারও মঞ্চে ফিরল জয় বাংলা কনসার্ট। তরুণদের সঙ্গে এই কনসার্ট উপভোগের জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্টে’ আসেন তিনি। এ সময় স্টেজে গান গাচ্ছিল ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ড। তাদের গান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে কনসার্ট উপভোগের জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন বঙ্গবন্ধুর নাতি ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

বিকেল ৩টায় শুরু হয় এ কনসার্ট। ‘আরেকটা রক ব্যান্ড’ এর গান দিয়ে শুরু হতেই তরুণ তরুণীদের উম্মাদনায় ভরপুর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।

এবারের কনসার্টে মঞ্চ কাঁপাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। প্রতিবারের মতোই এবারও এর আয়োজন করছে তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রধানমন্ত্রী  জয় বাংলা কনসার্ট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy