আগামী বাজেটে সিনেমা নির্মাণে অনুদান আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

'সিনেমা নির্মাণে সরকারি অনুদান বাড়ানো হবে' মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য ২৫

2023-03-09T18:12:51+00:00
2023-03-09T18:12:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামী বাজেটে সিনেমা নির্মাণে অনুদান আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ১৩২)
X


'সিনেমা নির্মাণে সরকারি অনুদান বাড়ানো হবে' মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য ২৫ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য ২০ লাখ টাকা অনুদান দেয় সরকার।

আগামী বাজেটে এ অনুদান আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্বজুড়ে মন্দার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'করোনাকালীন অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি দারুণভাবে বেড়ে গেছে। সেখানে এই মুহূর্তে সরকার যে অনুদান দিচ্ছে, এটা একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের জন্য যথেষ্ট নয়। এ অনুদান আরও বাড়াতে হবে। আমি আগামী বাজেটে উদ্যোগ নেব।'

প্রধানমন্ত্রী বলেন, 'বাস্তবতা হলো ২৫ লাখ টাকা একটা সিনেমার জন্য যথেষ্ট নয়। এটা অনেক কম। এটা দিয়ে সিনেমা হয় না। একটা ভালো বাজেট হলে একটা ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব বলে আমি করি।'

তরুণ প্রজন্মকে উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমি দেখেছি সবার মাঝে আলাদা মেধা ও চিন্তাশক্তি আছে। একটা আর্টিস্টিক ও শৈল্পিক মেধা আছে। তাদের মাধ্যমে জীবনধর্মী সেসব সিনেমা তৈরি হয়, সেগুলো মানুষকে আকর্ষিত করে। একটা সিনেমা একজন মানুষে জীবনকে পাল্টে দিতে পারে, একটা সমাজকে পাল্টে দিতে পারে। এ ধরনের সিনেমা তৈরিতে মনোযোগ দিতে হবে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও চলচ্চিত্র জগতের সবাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন, এ জন্য সবাইকে সাধুবাদ জানাই।'

-বাবু/এ.এস





  বিষয়:   সিনেমা  বাজেট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy