ঢাকায় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘বাংলাদেশ বিজনেস সামিট’-এ অংশ নিতে রাজধানী ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।আজ শুক্রবার

2023-03-10T20:30:28+00:00
2023-03-10T20:30:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৭২)
X


‘বাংলাদেশ বিজনেস সামিট’-এ অংশ নিতে রাজধানী ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি।

আজ শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে সৌদির বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শীর্ষক সম্মেলনের আয়োজন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

আগামীকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy