মহানগর ও জেলায় বিএনপির কর্মসূচি, মাঠে থাকবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আজ দেশের ৭৫ সাংগঠনিক জেলায় (মহানগর ও জেলা) একযোগে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টা

2023-03-11T11:12:59+00:00
2023-03-11T11:12:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহানগর ও জেলায় বিএনপির কর্মসূচি, মাঠে থাকবে আ.লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১:১২ এএম   (ভিজিট : ১৫২)
X

যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আজ দেশের ৭৫ সাংগঠনিক জেলায় (মহানগর ও জেলা) একযোগে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টার এ কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। গঠন করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম। সব সাংগঠনিক জেলায় এ কর্মসূচির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির এই কর্মসূচি থেকে বিশৃঙ্খলার চেষ্টা হলে তা প্রতিহত করে শান্তি বজায় রাখতেই সারা দেশে সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে সতর্ক থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়ী থেকে আবদুল্লাহপুর (টঙ্গী ব্রিজ) পর্যন্ত হবে মানববন্ধন। তবে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি থাকায় ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ-এ তিন সাংগঠনিক জেলায় মানববন্ধন না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এবারই প্রথমবারের মতো ঢাকা মহানগরে সবচেয়ে দীর্ঘ পথের কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। মহানগর উত্তরের উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গী ব্রিজ)-বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা-আবুল হোটেল-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ 

রেলগেট-মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগমতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-টিকাটুলী-যাত্রাবাড়ী পর্যন্ত হবে এ কর্মসূচি।

মূলত রাজধানীর এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত লোকে লোকারণ্য করার পরিকল্পনা নিয়েছে দলের নেতারা। ঢাকার বাইরেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানববন্ধন থেকে ১৮ মার্চ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। যা হবে রমজানের আগে শেষ কর্মসূচি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

অপরদিকে রাজধানীতে আজ দুটি সমাবেশ করবে আওয়ামী লীগ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর বিকালে বনানীতে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এছাড়া যুবলীগও সারা দেশে শান্তি সমাবেশ করবে। এসব কর্মসূচিতে তৃণমূল নেতাদের সঙ্গে নগর ও কেন্দ্রীয় নেতারাও যোগ দেবেন।

রাজধানীসহ সারা দেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি থেকে বিশৃঙ্খলার চেষ্টা হলে তা প্রতিহত করে শান্তি বজায় রাখতেই সারা দেশে সমাবেশসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য হলো-এগুলো পালটা কর্মসূচি নয়, জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন।

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অর্জনগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব। পাশাপাশি কেউ যেন কর্মসূচির নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি এবং থাকব।


বাবু/এ আর 




  বিষয়:   রাজনীতি  বিএনপি  আওয়ামী লীগ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy