নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই

বুলেটিন ডেস্ক

রাজনীতি

নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।শনিবার

2023-03-11T18:34:42+00:00
2023-03-11T18:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্নই ওঠে না।

আওয়ামী লীগকে গণ-আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সাবেক খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানের নেতৃত্বে দল গঠন করতে চাচ্ছেন দলটির নেতারা। 




  বিষয়:   নির্বাচন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy