টিসিবির তথ্য অনুযায়ী আজকের বাজার দর

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

দুয়ারে কড়া নাড়ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এরই মধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও একটু একটু করে

2023-03-13T13:55:25+00:00
2023-03-13T15:36:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিসিবির তথ্য অনুযায়ী আজকের বাজার দর
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১:৫৫ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ৩:৩৬ পিএম  (ভিজিট : ৪৩৮)
X


দুয়ারে কড়া নাড়ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এরই মধ্যে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও একটু একটু করে আরও বাড়তে শুরু করেছে। শেষ পর্যন্ত আকাশছোঁয়া এ দাম কোথায় গিয়ে থামে, তা নিয়েই এখন দরিদ্র ও নিম্নবিত্তের মানুষের যত চিন্তা। 

আজ (১৩ মার্চ) সোমবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে।

মাঝারী চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারী দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৪৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। 

রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা কেজি। ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। দেশী মুরগীর দাম ৪৮০ থেকে ৬৬০ টাকা। আর ব্রয়লার মুরগীর দাম  ২৩০ থেকে ২৫০ টাকা। ফার্মের মুরগীর ডিমের দাম প্রতি হালি ৪২ থেকে ৪৫ টাকা। 

লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩০ টাকা। 

আলু প্রতি কেজির দাম ১৮ থেকে ২২ টাকা। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচ ৮০ থেকে ১৫০ টাকা কেজি। লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকা দরে। 

বাবু/ এনবি 




  বিষয়:   বাজার দর 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy