পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ

2023-03-13T14:30:33+00:00
2023-03-13T14:30:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ২:৩০ পিএম   (ভিজিট : ১৭৩)
X


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই নিতে হবে।

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে জেলা বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ফখরুল বলেন, বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আসামিদের আড়াল করতেই আওয়ামী লীগের নেতারা বিএনপির এর উপর দোষ চাপাচ্ছে। এ সময় গণমাধ্যমের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, না করলে জনগণ তা মনে রাখে এবং সময় আসলে জনগণই তার উচিত জবাব দেয়।

তিনি বলেন, বাংলাদেশের যে সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি অনাস্থা তাতে তত্ত্বাবধায়ক সরকার একমাত্র সমাধান। যার মাধ্যমে আমরা এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি এবং সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি।

মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, রেলমন্ত্রীর সামনে আহমদীয়া সম্প্রদায়ের লোকজন স্পষ্ট করে বলেছেন আপনার আশেপাশে লোকেরা এই সহিংসতা সঙ্গে জড়িত। তার মধ্যে আব্দুর রহমানের নাম এসেছে কিন্তু তাদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ, মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। উল্টো বিএনপি'র বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং  ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, সহ সভাপতি ওবায়দুল্লা হক মাসুদ, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

-বাবু/এ.এস





  বিষয়:   ফখরুল  পঞ্চগড় 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy