ভোটের সময় ইন্টারনেটের গতি কমালে নির্বাচন বিতর্কিত হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারকে অনুধাবন করতে হবে যে- ভোটের সময় ইন্টারনেটের গতি কমালে

2023-03-13T15:13:40+00:00
2023-03-13T15:13:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটের সময় ইন্টারনেটের গতি কমালে নির্বাচন বিতর্কিত হবে : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৩:১৩ পিএম   (ভিজিট : ১৭৪)
X


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারকে অনুধাবন করতে হবে যে- ভোটের সময় ইন্টারনেটের গতি কমালে নির্বাচন বিতর্কিত হবে। এটা সরকারের অনুধাবন করা উচিত।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনের সভা কক্ষে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরএফইডির নেতারা ভোটে সাংবাদিকদের অবাধ সুযোগ তৈরিতে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। আরও বলেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বির্তকিত হয়েছে।

এ সময়, ভোটের দিন মোবাইল নেটওয়ার্কের গতি কমিয়ে দেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে। দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করলে স্বচ্ছ নির্বাচন সম্ভব। 

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।

ভোটের সময় ইসির অনুমোদিত কার্ড থাকার পরও সাংবাদিকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার কথা জানান সিইসি। 

-বাবু/এ.এস





  বিষয়:   সিইসি  ইন্টারনেট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy