রোজায় দ্রব্যমূল্য অস্বাভাবিক হলেই ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট ডিভিশন থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া

2023-03-13T17:02:12+00:00
2023-03-13T17:02:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোজায় দ্রব্যমূল্য অস্বাভাবিক হলেই ব্যবস্থার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১৭৫)
X


আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট ডিভিশন থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

সচিব মাহবুব হোসেন জানান, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।

রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

এদিকে সভায় রজমান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, রোজার সময় অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। মাঝে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

-বাবু/এ.এস





  বিষয়:   রোজা  দ্রব্যমূল্য 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy