ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন, কাউন্সিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঐক্যবদ্ধভাবে

2023-03-16T17:13:38+00:00
2023-03-16T17:13:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন, কাউন্সিল স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঐক্যবদ্ধভাবে আয়োজিত ৪১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম এম আকাশ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দুই অংশের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মো: শাহ আলম, ডাকসুর সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি সাজ্জাদ জহির চন্দন, লুনা নুর, লাকী আক্তারসহ বন্ধুপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধকের বক্তব্যে ড. এমএম আকাশ বলেন, ‘দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পার্লামেন্ট সর্বত্র লুটেরা ফ্যাসিস্ট শক্তি তার স্বৈরাচারী শাসন কায়েম করে রেখেছে। ছাত্র ইউনিয়নের ঐক্যবদ্ধ শক্তি দেশের জনগণকে শক্তি ও অনুপ্রেরণা জোগাবে। ছাত্র ইউনিয়ন আগামীদিনে ছাত্র জনতার ঐক্য গড়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করবে।’

সভাপতির বক্তব্যে মো. ফয়েজউল্লাহ বলেন, ‘ছাত্র ইউনিয়নকে নানান সময়ে তার ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের বাহিরে পরিচালনার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু তারা কখনও সফল হয় নাই। আগামীদিনেও এমন প্রচেষ্টা করে কেউ সফল হবে না। শহীদের রক্তের শপথ নিয়ে আজ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাট, ধর্ষণ, শিক্ষাবাণিজ্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন তার লড়াই জারি রাখবে। ছাত্র ইউনিয়ন তার নীতি, আদর্শের সাথে কোন আপোষ করবে না। ছাত্র ইউনিয়ন সকল প্রগতিশীল শক্তিকে একতাবদ্ধ করে স্বৈরাচারকে উৎখাত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ করবে।’

কাউন্সিল পরিচালনার জন্য হলরুম পাওয়া না যাওয়ায় ছাত্র ইউনিয়নের ৪১ তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। কাউন্সিলের নতুন তারিখ পরবর্তীকালে ঐক্যবদ্ধভাবে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   ছাত্র  ইউনিয়নের  সম্মেলন  উদ্বোধন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy