নিয়মিত মেথি ভেজানো পানি খেলে কী হয়

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

মেথি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। সামান্য মেথি খাবারের স্বাদ ও গন্ধ বদলে দেয়। যারা ডায়াবেটিস বা

2023-03-16T20:04:41+00:00
2023-03-16T20:43:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়মিত মেথি ভেজানো পানি খেলে কী হয়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:০৪ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৩ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৪৪০)
X


মেথি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। সামান্য মেথি খাবারের স্বাদ ও গন্ধ বদলে দেয়। যারা ডায়াবেটিস বা পরিপাক সম্পর্কিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই মেথি খুবই উপকারী। 

এ ছাড়া ডায়াবেটিসের ঝুঁকি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ক্যান্সারের জীবানু ধ্বংস, কোষ্ঠকাঠিণ্য প্রতিরোধে সাহায্য করে মেথি।

খালি পেটে মেথি ভেজানো পানি খাবার যত উপকারিতা

১. মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করে। গবেষণায়  দেখা গেছে, নিয়মিত মেথি পানিতে ভিজিয়ে রেখে সে পানি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে।

২. মেথির মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। মেথিতে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 

৩. মেথির দানা ক্যান্সারের মতো রোগের প্রকোপও কমায়। মেথির ট্রাই গ্লিসারাইড এস্ট্রোজেন ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে ভূমিকা রাখে। পাশাপাশি এসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকে দুরে রাখে।

৪. মাতৃদুগ্ধ বাড়াতে বিকল্প হলো মেথি তাই সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।

৫. পিসিওএস ও পিসিওডি নামক রোগ নিরাময়ে মেথি কাজে লাগে। মেথি মাসিক নিয়মিতকরনে ভূমিকা রাখে।

মেথি কিভাবে খাবেন

এক গ্লাস পানিতে ১/২ চা-চামচ মেথির দানা সারারাত ভিজয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিগুলো ছেঁকে পান করুন।

লেখক: মানতাসা তাসনিম, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল।

বাবু/ এনবি





  বিষয়:   মেথি  উপকারী 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy