এবার হজযাত্রীদের বিমানভাড়া কমানোর নির্দেশ সরকারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হজযাত্রীদের খরচ নিয়ে হাইকোর্টের নির্দেশনার পর এবার সরকারের পক্ষ থেকে বিমানভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে

2023-03-17T14:19:06+00:00
2023-03-17T14:19:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এবার হজযাত্রীদের বিমানভাড়া কমানোর নির্দেশ সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:১৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

হজযাত্রীদের খরচ নিয়ে হাইকোর্টের নির্দেশনার পর এবার সরকারের পক্ষ থেকে বিমানভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার প্রত্যেক হজযাত্রীর বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে হজের খরচ অনেক বেড়ে গেছে। এ কারণে চার ধাপে সময় বাড়ানোর পর হজের চূড়ান্ত নিবন্ধনের ক্ষেত্রে কোটা পূরণ হয়নি। এ নিয়ে সমালোচনার মুখে ধর্ম মন্ত্রণালয় বিমানভাড়া কমানোর নির্দেশনা দিল।

গত মঙ্গল ও বুধবার এ বিষয়ে শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বুধবার ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর বিষয়ে সুপারিশ করা হয়। বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে কমিটি।

এদিকে পবিত্র হজ পালনে নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চারবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়।

গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮৪৭ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৩ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ১৬৪ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের জন্য এখনও ২৫ হাজার ৪৮০টি কোটা খালি রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

বাবু/এ আর 




  বিষয়:   হজ্ব  সরকার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy