সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মৌলবাদ থেকে রক্ষা করতে পারে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মাদকাসক্ত হওয়ার হাত

2023-03-17T22:57:10+00:00
2023-03-17T22:57:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মৌলবাদ থেকে রক্ষা করতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১০:৫৭ পিএম   (ভিজিট : ১৩০)
X

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মাদকাসক্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। যুব সমাজকে মৌলবাদে ঝুঁকে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। কারণ মানুষের নির্মল আনন্দের প্রয়োজন রয়েছে। নির্মল আনন্দ ব্যতিরেকে জীবন হতে পারে না।

শুক্রবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষ্যে এটিএন বাংলা আয়োজিত জয়বাংলা কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজ তরুণ সমাজ নানাভাবে বিপথগামী হচ্ছে। সেটি থেকে তাদের রক্ষা করার জন্য ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন। আমরা যদি সমগ্র দেশে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ঝড় বয়ে দিতে পারি, তাহলে তরুণ সমাজকে বিপথগামীতার হাত থেকে রক্ষা করা যাবে।

তিনি বলেন, হাজার বছরের ইতিহাসে অনেক বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, কিন্তু কেউ সফল হননি। ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বলে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

এটিএনবাংলা এবং এটিএননিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে জয়বাংলা কনসার্টে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম সূজাউদ্দিন, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী ও পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy