বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭

2023-03-18T00:13:50+00:00
2023-03-18T00:13:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:১৩ এএম   (ভিজিট : ১৫২)
X

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেছেন, বঙ্গবন্ধুর কালজয়ী পরম্পরা ভারত-বাংলাদেশ অংশীদারত্বের পথকে আলোকিত করে চলেছে, আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে এবং যৌথ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতিকে চালিত করছে।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিব ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া, শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু ভবন এবং দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy