বিএনপি ও সমমনাদের প্রতিবাদ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা দাবির সমর্থনে বিএনপির ডাকা দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ আজ

2023-03-18T08:44:55+00:00
2023-03-18T08:44:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ও সমমনাদের প্রতিবাদ সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৮:৪৪ এএম   (ভিজিট : ১৭৬)
X

সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা দাবির সমর্থনে বিএনপির ডাকা দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হবে। এছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের শরিক দলগুলো কখন কোথায় সমাবেশ করবে তাও জানিয়েছেন দলটির নেতারা।

ঢাকার দুই মহানগরের যৌথ প্রতিবাদ সমাবেশ শনিবার দুপুর ২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আরও উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১ টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। ‘১২ দলীয় জোট’ বেলা ১১ টায় বিজয় নগর পানির ট্যাংঙ্কির সামনে সমাবেশ করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১ টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি বেলা ১১ টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে। এলডিপি বেলা ৩ টায় এফডিসি মোড় সংলগ্ন দলীয় অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। এদিকে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।

এছাড়া সারাদেশে মহানগরগুলাতেও একযোগে সমাবেশ করবে স্থানীয় বিএনপি। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন। কেন্দ্র থেকে নেতাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।  


বাবু/এ আর 




  বিষয়:   বিএনপি  সমাবেশ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy