বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

এক দিনের ব্যবধানে আবারও বাড়লো পেঁয়াজের দাম। কেজিতে ৫ টাকা বেড়ে দেশী পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি

2023-03-19T16:32:49+00:00
2023-03-19T18:45:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৪:৩২ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৩ ৬:৪৫ পিএম  (ভিজিট : ৭০৭)
X


এক দিনের ব্যবধানে আবারও বাড়লো পেঁয়াজের দাম। কেজিতে ৫ টাকা বেড়ে দেশী পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর  আমদানী করা পেঁয়াজের দাম বেড়েছে  কেজিতে ১০ টাকা। এছাড়া বাাজরে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ১০ টাকা বেড়ে ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। 

পেঁয়াজ

পেঁয়াজ

আজ (১৯ মার্চ) রবিবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে  ৫ টাকা বেড়ে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। যা আগে বিক্রি হতো ২৫ থেকে ৩০ টাকা। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৩৫ থেকে ৪৫ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। 

মুরগি

মুরগি

আজ বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি। ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। যা আগে বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। দেশী মুরগীর দাম ৪৮০ থেকে ৬৬০ টাকা। আর ব্রয়লার মুরগীর দাম ১০ টাকা বেড়ে  ২৪০ থেকে ২৫০ টাকা। ফার্মের মুরগীর ডিমের দাম প্রতি হালি ৪২ থেকে ৪৫ টাকা।  

আলু

আলু

সবজির দামও বেড়েছে আজ। লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা দরে। যা গতকাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৬৫ টাকায়। ১০ টাকা বেড়ে  শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১২০ টাকা কেজি। আলু প্রতি কেজির দাম ১৬ থেকে ২০ টাকা।

সয়াবিন তেল

সয়াবিন তেল

আজ বাজারে লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩৫ টাকা। 

চাল

চাল

বাজারে আজ চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে। মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

আটা

আটা

বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৫৮ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

ডাল

ডাল

বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারী দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৫০ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 

বাবু/ এনবি





  বিষয়:   পেঁয়াজ  ব্রয়লার মুরগি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy