উদ্যোক্তাদের উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করার আহ্বান পলকের

বুলেটিন নিউজ ডেস্ক

প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও

2023-03-19T18:29:29+00:00
2023-03-19T18:29:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উদ্যোক্তাদের উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করার আহ্বান পলকের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ১৩৪)
X


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও স্টার্টআপদের প্রতি আহ্বান জানিয়েছেন।  তিনি মনে করেন, মুনাফার দিকে না তাকিয়ে এমন কিছু উদ্ভাবন করা উচিত, যা অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন,  ‘সবাই মিলে এমন এক অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গড়তে হবে, যার মাধ্যমে অংশগ্রহণ ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।’

রবিবার (১৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতির ইকোসিস্টেম তৈরিতে সংকল্প ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং, ইন্টেলক্যাপের ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ কাদরী, এসবিকে টেক ভেঞ্চার্সের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্ভাবন, উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের অথবা কাছাকাছি এলাকাতে ১২টি নলেজ পার্ক প্রতিষ্ঠা করা হবে।’

-বাবু/এ.এস





  বিষয়:   উদ্যোক্তা  স্টার্টআপ 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy