নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বন্ধ করতে হবে: বিএমডিসি সভাপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে মানহীন ও নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের

2023-03-20T12:42:25+00:00
2023-03-20T13:20:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বন্ধ করতে হবে: বিএমডিসি সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২:৪২ পিএম  আপডেট: ২০.০৩.২০২৩ ১:২০ পিএম  (ভিজিট : ১৩৭)
X

দেশে মানহীন ও নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান। রোববার (১৯ মার্চ) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২২তম আন্তর্জাতিক কংগ্রেস ও বৈজ্ঞানিক সম্মেলনের একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন।

২০১৬ সালের এক সমীক্ষার ফলাফল তুলে ধরে অধ্যাপক মাহমুদ হাসান বলেন, সমীক্ষায় দেখা গেছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মান খারাপ। পাঠ্যক্রমে পরিবর্তন এনে বা উন্নতি করে মেডিকেল শিক্ষার মানের উন্নতি নিশ্চিত করা যাবে না। পাঠ্যক্রম পরিবর্তনের পাশাপাশি অবকাঠামোর উন্নতি করতে হবে,পর্যাপ্ত জনবল দিতে হবে।

দেশের অনেক মেডিকেল কলেজে মানসম্পন্ন চিকিৎসকের স্বল্পতা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বেড স্বল্পতা রয়েছে, অবকাঠামোগত সমস্যা রয়েছে। এর ফলে ভবিষ্যতে গুণগত মানসম্পন্ন চিকিৎসক পাওয়া সম্ভব হবে না। এ পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে মানহীন মেডিকেল কলেজ ও নতুন করে মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন দেয়া বন্ধ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে জোর দিয়ে ডা. মাহমুদ হাসান বলেন, দেশে প্রকৃত চিকিৎসক গড়ে উঠছে কি না, যাচাই-বাছাই করা দরকার।
অধিবেশনটিতে ‘বাংলাদেশে মেডিকেল শিক্ষা: আমরা কি ঠিক পথে আছি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন।

আলোচনায় অংশ নিয়ে বিএমডিসির সভাপতি মাহমুদ হাসান আরও বলেন, ১৮ কোটি জনসংখ্যার দেশে মেডিকেল কলেজ ১১৫টি। জনসংখ্যার অনুপাতে বিশ্বের আর কোনো দেশে এত মেডিকেল কলেজ নেই।

অনুষ্ঠানে বিএমডিসির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, বিএমডিসি, বিএসএমএমইউ বা বিসিপিএসের মতো প্রতিষ্ঠানগুলো যেসব উপদেশ দেয়, তা সরকারের শোনা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক মো. টিটু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গত শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলন আজ শেষ হচ্ছে। সম্মেলনে দেশ ও দেশের বাইরের মেডিসিন বিশেষজ্ঞরা অংশ নেন।


বাবু/এ আর 




  বিষয়:   নতুন মেডিকেল  বিএমডিসি  সভাপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy