স্থিতিশীল ছোলা ও ডালের দাম

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

দুয়ারে কড়া নাড়ছে রোজা। রোজার আগে বাজারে আজও বেশি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগি। তবে রমজানের

2023-03-20T15:24:24+00:00
2023-03-20T15:30:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্থিতিশীল ছোলা ও ডালের দাম
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:২৪ পিএম  আপডেট: ২০.০৩.২০২৩ ৩:৩০ পিএম  (ভিজিট : ২৪০)
X


দুয়ারে কড়া নাড়ছে রোজা। রোজার আগে বাজারে আজও বেশি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগি। তবে রমজানের অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছোলা আর ডালের বাজার স্থিতিশীল রয়েছে।

ডাল

ডাল

আজ (২০ মার্চ) সোমবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী  বাজারে  বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৪৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 

পেঁয়াজ

পেঁয়াজ

বাজারে আজও দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। যা আগে বিক্রি হতো ২৫ থেকে ৩০ টাকা। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৩৫ থেকে ৪৫ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৩০ থেকে ১৬০ টাকা। যা আগে বিক্রি হতো ১৩০ থেকে ১৫০ টাকায়। 

ব্রয়লার মুরগি

ব্রয়লার মুরগি

আজ বাজারে আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা কেজি। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। যা আগে বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। দেশী মুরগীর দাম ৪৮০ থেকে ৬৬০ টাকা। আর ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে  ২৪০ থেকে ২৫০ টাকায়। ফার্মের মুরগীর ডিমের দাম প্রতি হালি ৪২ থেকে ৪৫ টাকা। 

শসা

শসা

বাজারে লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকয়। যা আগে বিক্রি হতো ৫০ থেকে ৭০ টাকা দরে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭৫ টাকায়।  যা গতকাল বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকায়। ১০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০  থেকে ১২০ টাকায়। আলু প্রতি কেজির দাম ১৬ থেকে ২০ টাকা।

সয়াবিন তেল

সয়াবিন তেল

আজ বাজারে লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩৫ টাকা। 

চাল

চাল

বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে। মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

আটা

আটা

বাজারে আজ খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৫৮ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

বাবু/ এনবি







  বিষয়:   ছোলা  ডাল 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy