চট্টগ্রাম-৮ : আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন। সোমবার (২০ মার্চ) সকাল থেকে

2023-03-20T19:50:34+00:00
2023-03-20T19:50:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-৮ : আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৬৭)
X

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন। সোমবার (২০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।  

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, চট্টগ্রাম মহানগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশেক রসুল খান, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এস. এম. কফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ টি এম আলী রিয়াজ খান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি জহুর চৌধুরী, চট্টগ্রাম মহানগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সুকুমার চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. হায়দার আরী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ও  বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আলম।

বাবু/জেএম




  বিষয়:   আ.লীগের  মনোনয়ন  প্রত্যাশী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy