দেশে ১/১১ সরকার আর আসবে না : নানক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির কাছে মিথ্যার বেসাতি ছাড়া আর কোনো কিছু নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির

2023-03-20T21:01:27+00:00
2023-03-20T21:01:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে ১/১১ সরকার আর আসবে না : নানক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৯:০১ পিএম   (ভিজিট : ১৫১)
X

বিএনপির কাছে মিথ্যার বেসাতি ছাড়া আর কোনো কিছু নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ওরা (বিএনপি) স্বপ্ন দেখে আবার ১/১১ সরকার কায়েম করবে। বাংলার একটি মানুষ বেঁচে থাকতে সেটা আর হতে দেওয়া হবে না।

সোমবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কোন যুক্তিতে চান? আপনাদের নেতা আপনাদের মাতা বেগম খালেদা জিয়া বলেছিল ‘নিরপেক্ষ বলতে কেউ নেই। এক পাগল আর শিশু হলো নিরপেক্ষ।’ তাহলে আপনারা নিরপেক্ষ সরকার চান তাহলে আপনাদের ম্যাডামের ভাষায় মির্জা ফখরুল আপনারা হয় শিশু নয় পাগল। আসলে ওরা (বিএনপি) দেশে অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ওরা বাংলাদেশের অকল্পনীয় উন্নয়নকে মেনে নিতে পারছে না।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা শত্রু-মিত্রের তালিকা করতে পারি নাই বলে শত্রু সেদিন ঘাপটি মেরে বসেছিল। আমরা মোশতাক-জিয়াদের তালিকা করে কবর রচনা করতে পারি নাই বলেই সেদিন মোশতাক-জিয়ারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজকের বাংলাদেশে পাকিস্তানের সেই প্রেতাত্মারা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি যখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন তারা আবারো ষড়যন্ত্র শুরু করছে বলে অভিযোগ করেন নানক।

আন্দোলন সংগ্রামে রাজপথে যুব মহিলা লীগের ওপর বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে অত্যাচার নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সেকথা কি ভুলে গেছেন মির্জা ফখরুল সাহেব? মেয়েদের ব্লাউজ ছিঁড়ে দিয়েছেন, আমাদের মেয়েদের বিবস্ত্র করা হয়েছে। আপনাদের পেটোয়া বাহিনী দিয়ে। আর আজকে আন্দোলন করেন, সমাবেশ করেন, মহাসমাবেশ করেন তারপরও বলেন গণতন্ত্র নাই? কথা বলার অধিকার নাই? কি অধিকার আর চান? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মির্জা ফখরুল সাহেব তার ফল শুভ বয়ে আনবে না আপনাদের জন্য। কারণ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই।

যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীর সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বাবু/জেএম




  বিষয়:   নানক 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy