ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) ডিএমপি

2023-03-20T23:33:02+00:00
2023-03-20T23:33:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১১:৩৩ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত ৭ কর্মকর্তা
ডিএমপির অর্থ বিভাগের উপ-কমিশনার (বাজেট) গোবিন্দ্র চন্দ্র পালকে ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. রফিকুল ইসলামকে উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিশাত রহমান মিথুনকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপ-কমিশনার, উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-কমিশনার ইয়াসিন আরাফাতকে ডিবি-লালবাগ কোতয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার পদে পদায়ন করা হয়।

এছাড়া মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার, ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহিদুর রহমানকে ডিবি-মতিঝিল বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার এবং ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার জোনাঈদ আফ্রাদকে অর্থ বিভাগের (বাজেট) অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পদায়নে করা হয়েছে।

বাবু/মম




  বিষয়:   ডিএমপি  এডিসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy