বকেয়া বেতনও দেবে না গুগল!

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া

2023-03-21T00:44:50+00:00
2023-03-21T00:44:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বকেয়া বেতনও দেবে না গুগল!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২:৪৪ এএম   (ভিজিট : ৭১০)
X

সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া হবে না।

খরচ কমাতে চলতি বছরের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় গুগল। এমন ঘটনায় গুগল প্রধান সুন্দর পিচাই সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, বকেয়া বেতন মিটিয়ে দেবে। কিন্তু এখন গুগলের গলায় উল্টো সুর।

সাবেক কর্মীদের বক্তব্য, অনেক কর্মী ছুটিতে থাকাকালীন চাকরি হারিয়েছেন। কেউ কেউ হাসপাতালে থাকাকালীন অথবা মাতৃত্বকালীন ছুটির মাঝেই জেনেছেন তাদের চাকরি গেছে। গুগল এই সব কারণে তাদের ছুটি আগেই মঞ্জুর করেছিল। তবে এখন নাকি গুগলের দাবি, এই ছুটিগুলোতে তাদের যে বেতন পাওয়ার কথা ছিল, তা আর দেওয়া হবে না।

স্বাভাবিক ভাবেই গুগলের এমন আচরণে চূড়ান্ত ক্ষুব্ধ সাবেক কর্মীরা। যারা ছুটিতে থাকতে চাকরি হারিয়েছেন, তারা একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন অ্যালফাবেটের বিরুদ্ধে। 

এমন কী গুগলের উচ্চ পর্যায়ে অভিযোগও জানিয়েছেন। এখনও কোন উত্তর মেলেনি। 

তবে তাদের আশা, যে চুক্তিতে তাদের চাকরিতে নিয়োগ করা হয়েছিল, তা মেনেই বকেয়া মেটাবে গুগল। আগামী ৩১ মার্চ সেই বকেয়ার চুক্তির শেষ দিন।

বাবু/মম




  বিষয়:   বকেয়া  বেতন  গুগল 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy