গুমের অভিযোগ খতিয়ে দেখছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকার ‘গুমের’ ২৮টি অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ সোমবার সিরডাপ মিলনায়তনে মানবাধিকার

2023-03-21T01:14:19+00:00
2023-03-21T01:14:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুমের অভিযোগ খতিয়ে দেখছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:১৪ এএম   (ভিজিট : ১৫৯)
X

সরকার ‘গুমের’ ২৮টি অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ সোমবার সিরডাপ মিলনায়তনে মানবাধিকার ফোরাম বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সরকারের কাছে জাতিসংঘের দেওয়া ৭৮ ভুক্তভোগীর তালিকা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ তালিকায় থাকা ১০ জনের পরিবার পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়নি এবং ১০ জনকে পরে পাওয়া গেছে।’

জাতিসংঘের ‘গুমের’ তালিকার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সিভিল সোসাইটির এক শ্রেণির সংস্থা তাদের রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে মানবাধিকার সংস্থা হিসেবে নিজেদের পরিচয় দেয়। আমরা বারবার মানবাধিকার সংস্থাকে ভুক্তভোগীদের বিস্তারিত বিবরণ জানাতে বলেছি, কিন্তু তারা তা দেয়নি।

মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান না করে সরকারের উচিত অভিযোগের তদন্ত করা।’

দেশের ২০টি মানবাধিকার সংস্থার যৌথ প্ল্যাটফর্ম মানবাধিকার ফোরাম বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। মতবিনিময় সভায় প্রতিবেদনটির খসড়া উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৫৬ জন ‘গুমের’ শিকার হয়েছেন।

বাবু/মম




  বিষয়:   গুম  অভিযোগ  পররাষ্ট্র প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy