দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে দিশেহারা তারা। নিজেদের আয় ব্যায়ের হিসাব মিটাতে ব্যস্ত আজ এখন

2023-03-21T13:11:09+00:00
2023-03-21T15:02:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:১১ পিএম  আপডেট: ২১.০৩.২০২৩ ৩:০২ পিএম  (ভিজিট : ২০২)
X


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ।  দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে দিশেহারা তারা। নিজেদের আয় ব্যায়ের হিসাব মিটাতে ব্যস্ত আজ এখন তারা। বাজারে আজ ৩০০ ছুঁই ছুঁই ব্রয়লার মুরগির দাম। যে মুরগি গতকালও বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি, আজ তার দাম  ২৫০ থেকে ২৭০ টাকা কেজি। রোজায় ইফতার আইটেমে সবাই বেগুনি খেতে পছন্দ করেন। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে বেগুনির প্রধার উপকরণ বেগুনের দাম বেড়েছে অনেক। ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া বেগুন আজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ডাল, রসুন সব কিছুর দাম বেড়েছে।  

বেগুন

বেগুন

আজ (২১ মার্চ) মঙ্গলবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকয়। যা গতকালও বিক্রি হয়েছে ৪০ থেকে ৮০ টাকা দরে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকায়।  যা গতকাল বিক্রি হয়েছে ৩০  থেকে ৭৫ টাকায়।  আজ  কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০  থেকে ১৬০ টাকায়। যার দাম আগে ছিলো ৬০ থেকে ১২০ টাকা কেজি। আলু প্রতি কেজির দাম ১৬ থেকে ২০ টাকা।

ব্রয়লার মুরগি

ব্রয়লার মুরগি

আজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়। একদিন আগেই যা বিক্রি হয়েছিলো ২৪০ থেকে ২৫০ টাকায়। বাজারে দেশী মুরগির দামও বেড়েছে। ৪৮০ থেকে ৬৬০ টাকা কেজি দেশী মুরগির দাম এখন ৬৬০ থেকে ৭০০ টাকা কেজি। আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা কেজি। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৬০০ থেকে ১৬০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। যা আগে বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। ফার্মের মুরগীর ডিমের দাম প্রতি হালি ৪৫ থেকে ৪৭ টাকা। যা আগে বিক্রি হতো ৪২ থেকে ৪৫ টাকায়। 

পেঁয়াজ

পেঁয়াজ

বাজারে আজও দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। যা গতকাল বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৪০ থেকে ৪৫ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৪০ থেকে ১৬০ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৬০ টাকায়। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

বাজারে আজ লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৪ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২০ থেকে ১৪০ টাকা। 

চাল

চাল

বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা করে। মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৪ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়। 

ময়দা

ময়দা

আজ বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৬০ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৬০ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

ডাল

ডাল

বাজারে বড় দানার ১ কেজি ডালের দাম ৯৫ থেকে ১০০ টাকা, আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৪৫ থেকে ১৫৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১৮ থেকে ১৩০ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৭০ থেকে ৭২ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 

বাবু/ এনবি





  বিষয়:   দ্রব্যমূল্য  ঊর্ধ্বগতি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy