নতুন রাষ্ট্রপতির শপথে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মের্শেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনো বাধা নেই এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ

2023-03-21T14:47:46+00:00
2023-03-21T14:54:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন রাষ্ট্রপতির শপথে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:৪৭ পিএম  আপডেট: ২১.০৩.২০২৩ ২:৫৪ পিএম  (ভিজিট : ১৪৬)
X

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মের্শেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ায় আইনগত কোনো বাধা নেই এবং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির শপথ নিতেও কোনো বাধা নেই।  

মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দেওয়া আদেশের পর তিনি এ তথ্য জানান।

এর আগে এদিন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।  

বাবু/এ আর 




  বিষয়:   রাষ্ট্রপতির শপথ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy