জাপান যেতে মাথাপিছু ব্যয় হবে দেড় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে জাপানে সরকারিভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ব্যয় নির্ধারণ করেছে সরকার। এখন

2023-03-21T18:51:23+00:00
2023-03-21T18:51:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জাপান যেতে মাথাপিছু ব্যয় হবে দেড় লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৪২)
X


বাংলাদেশ থেকে জাপানে সরকারিভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ব্যয় নির্ধারণ করেছে সরকার। এখন থেকে সরকারিভাবে জাপান যেতে একজন কর্মীর মোট খরচ হবে এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহার সই করা অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয়’ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সে অনুসারে, জাপানিজ ভাষা প্রশিক্ষণ ফি ধরা হয়েছে ৪০ হাজার টাকা, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ ফি ৪০ হাজার টাকা, স্বাস্থ্য পরীক্ষা আট হাজার টাকা, পাসপোর্ট ও প্রসেসিং ফি ১২ হাজার টাকা, দরখাস্ত ও সব ডকুমেন্ট প্রসেসিং ফি ৪০ হাজার টাকা, কল্যাণ ফি সাড়ে তিন হাজার টাকা, নিবন্ধন ও অন্যান্য ফি ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। সব মিলিয়ে মোট খরচ হবে এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

জানা গেছে, ক্রমেই জনসংখ্যা কমতে থাকায় শ্রম ঘাটতির মুখে পড়ছে জাপান। এ সমস্যা মোকাবিলায় দেশটি এখন বিদেশ থেকে শ্রমশক্তি আমদানির ওপর নজর দিয়েছে। আর এতে জাপানের শ্রমবাজারে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশিদের জন্য। আরও বৈদেশিক মুদ্রা অর্জনের এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বাংলাদেশকে জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   মাথাপিছু ব্যয়  জাপান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy