ফিটকিরিতেই দূর হবে ত্বকের কালো দাগ ও ব্রণ

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ত্বকের যত্নে ফিটকিরি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এই অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।

2023-03-22T09:47:10+00:00
2023-03-22T09:47:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিটকিরিতেই দূর হবে ত্বকের কালো দাগ ও ব্রণ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯:৪৭ এএম   (ভিজিট : ২৯৮)
X

ত্বকের যত্নে ফিটকিরি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এই অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। ফিটকিরি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক উপাদান, যা ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় ও ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। চাইলে আপনি নিয়মিত ফিটকিরি ত্বকে ব্যবহার করতে পারেন, তবে তা নির্ভর করে আপনার ত্বকের ধরন কেমন।

আপনার ত্বক যদি সংবেদনশীল না হয়, তাহলে আপনি দিনে একবার আপনার মুখে ক্লিনজার হিসেবে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এছাড়া তৈলাক্ত ত্বক বা ব্রণ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন ফিটকিরি।

ত্বকের জন্য ফিটকিরি ব্যবহারের অনেক উপকারিতা আছে। এটি ত্বকের ব্রণের সমস্যা কমানোর পাশাপাশি কালো দাগ কমাতেও সাহায্য করে। এমনকি ত্বক থেকে মৃত কোষ দূর করে ভেতর থেকে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে এই উপাদান। 

ত্বকের যত্নে ফিটকিরি কীভাবে ব্যবহার করবেন?
সকালে ঘুম থেকে ওঠার পর এটিকে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাইরে থেকে ঘরে ফিরেই ফিট কিরি ব্যবহার করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে। ফিটকিরি পানিতে ভিজিয়ে তারপর ভেজা মুখে ব্যবহার করুন। এরপর খালি হাতে কিছুক্ষণ ম্যাসেজ করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সূত্র: প্রেসওয়্যার ১৮




  বিষয়:   ফিটকিরি  ত্বক  ব্রণ 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy