সারাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। বুধবার তিন বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং পাঁচ বিভাগের কিছু কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়

2023-03-22T12:56:55+00:00
2023-03-22T12:56:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১২:৫৬ পিএম   (ভিজিট : ২১৭)
X


বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। বুধবার তিন বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং পাঁচ বিভাগের কিছু কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এসময়ে সবচেয়ে বেশি ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায়ও বিচ্ছিন্নভাবে কোনো কোনো স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাবু/ এনবি





  বিষয়:   কালবৈশাখী ঝড় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy