সাহরির জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

সাহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে রোজায় সুস্থ থাকা সহজ হয়। সাহরিতে সাধারণত আমরা

2023-03-22T14:44:07+00:00
2023-03-22T14:44:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাহরির জন্য পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:৪৪ পিএম   (ভিজিট : ১৪০)
X

সাহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে রোজায় সুস্থ থাকা সহজ হয়। সাহরিতে সাধারণত আমরা ভাত খেয়ে থাকি। এর সঙ্গে রাখতে হবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এসময় ভাজাভুজি জাতীয় খাবার না খেয়ে রাখুন ঝোল জাতীয় তরকারি। সাহরিতে একটি স্বাস্থ্যকর পদ হতে পারে পেঁপে দিয়ে মুরগির মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।

তৈরি করতে যা লাগবে

মুরগি- ১টি

পেঁপে- আধা কেজি

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ

হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

জিরা গুঁড়া- আধা চা চামচ

এলাচ ও দারুচিনি- ২/৩

লবণ- স্বাদমতো

গরম মসলা গুঁড়া- আধা চা চামচ

কাঁচা মরিচ ফালি- ৭-৮টি

সয়াবিন তেল- ৪ টেবিল চামচ।


যেভাবে তৈরি করবেন
মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। পেঁপে খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে অল্প পরিমাণ পানি দিন। এবার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংস ৭-৮ মিনিট রান্না করুন। পরে পেঁপে দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ না হলে পরিমাণমতো পানি যোগ করুন। মাংস ও পেঁপে সেদ্ধ হয়ে রান্নার উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। নামানোর আগে জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বাবু/এ আর 




  বিষয়:   সাহরি  পেঁপে  মুরগির মাংস  রেসিপি 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy