খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

2023-03-22T18:03:55+00:00
2023-03-22T18:03:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৩৬)
X


অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।  তিনি লন্ডন থেকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান।

পরিবারিক সূত্রে জানা গেছে, শর্মিলা রহমান ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, আথ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকায় এসেছিলেন শর্মিলা। তখন আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন তিনি।

শাশুড়ির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে লন্ডনে চলে যান কোকোপত্নী।

-বাবু/এ.এস





  বিষয়:   শর্মিলা রহমান  খালেদা জিয়া 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy