বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত ভুলে যেতে হবে।

2023-03-22T20:14:15+00:00
2023-03-22T20:14:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৫৯)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত ভুলে যেতে হবে। আজকে মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি- এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।

বুধবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বড় বড় কথা ছাড়ুন। তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। ঐ ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না। আজকে আমরা আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু কেয়ারটেকার গভর্নমেন্ট সো কল এগেইন। তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ আর ফেরত যাবে না।

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এসে গেছে নিরব পদযাত্রায়। পদযাত্রা থেকে দাঁড়িয়ে গেছে মানববন্ধনে। এখন বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না। পিছনেও যায় না। ডানেও যায় না। বামেও যায় না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবৈধ দলের অবৈধ মহাসচিব বলে মন্তব্য করে কাদের বলেন, বিএনপির একটা কনস্টিটিউশন আছে। সেই কনস্টিটিউশনে কোথায় আছে ১২ বছর ধরে মহাসচিব থাকা যাবে? সে যে সরকারের পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। কারণ বিএনপির কন্সিটিউটশন অনুযায়ী সে তো অবৈধ।

তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের কাদায় পড়া গরুর গাড়ি নিয়ে একটা চিত্রকর্ম আছে। বিএনপির অবস্থা কাদায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতোই। নড়েও না, চড়েও না। কাদের বলেন, ফখরুল নাকি বলে, আমরা গণতন্ত্র ধ্বংস করেছি। ভুয়া ভোটার তালিকা করে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে তোমরা গণতন্ত্রকে কবর দিয়েছো। বিএনপির হাতে এই দেশ আর যাবে না। এই দেশ মেরামত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের হাতে এই বাংলাকে ফিরিয়ে দেবে না।

তিনি আরও বলেন, ‘এখন তারা রাষ্ট্র মেরামতের ২৭ দফা আর সরকার উৎখাতের ১০ দফা ঘোষণা করেছ। সব ভুয়া।’ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   ওবায়দুল  কাদের 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy